শিরোনামটা শিরোনামহীনের “কিছু কথা বলছি শুধু তোমার জন্যে” থেকে নিলাম, তোমার জন্যে তো অনেক লিখেছি আজ না হয় আমার জন্যেই লিখি? অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা নিবিড় জনারণ্যে, মেঘলা এই ক্ষণে কিছু কথা কখনো হয়নি বলা, সেই থেকে আমার শুরু। “দ্বিতীয় প্রেম সেখানেই শুরু যেখানে আমার প্রথম প্রেম শেষ হল” কথাটা কেমন জানি লাগলো আমার নিজের কাছেই। যারা আমার খুব কাছের মানুষ (২/৪ জন) তারা বিষয়টা প্রথম লাইন পড়েই বুঝবে, আমি কার কার কথা বলছি। অনেকে ভাববে আমি হয়ত বিশ্ব প্রেমিক। একজন বলেছে আবার- “একজন ছেলে কয়টা মেয়েকে ভালবাসতে পারে?” প্রশ্নটা আসলেই আমাকে কয়েকদিন ভাবিয়েছে, যে আমাকে কথাটা বলেছে সে আবার আমার দুইজন সাবেক প্রেমিকাকে চিনে ফেলেছে! এপিক। তার সাথে আমার কথা হল ৯ বছর পর, এই ৯ বছরে সে আমাকে ভুলেই গিয়েছিল, তাকে লাস্ট মনে করিয়ে দেবার পর মাঝের ৯ বছরের কাহিনী শুনালাম তার পরপরই তার এই স্বর্গ-উক্তি। অনেকে আমাকে গালিও দিয়েছে দ্বিতীয় প্রেমে পড়ার জন্যে, গরম গরম কথা বলি, কাল তো আমার কাছের একজন বলল- তুই আর প্রেমে পড়লে আমি ভাববো তুই “অমানুষ”। হাসলাম অনেক কথাটা শুনে, আসলে কিছু কথা ...