সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

job লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখের সংজ্ঞাটা দিবেন কি

আপনার কি কন্যা সন্তান আছে? তবে আপনাকেই বলছি। শুনুন প্লিজঃ প্রিয় কন্যা সন্তানের পিতা/মাতা, আপনার কন্যা দেখতে যেমন ই হোক, যেমন ই হোক তার শারীরিক গঠন বা উচ্চতা... আপনার কাছে নিশ্চয়ই সে একজন রাজকন্যা। আপনার এই রাজকন্যাকে বড় করেন কত না ভালোবাসায়। কাঁথা জড়িয়ে তাকে প্রথমবার কোলে নেওয়ার দিনটা যেমন আপনাকে কাঁদায়, একটু দেরীতে ঘরে ফিরলে তার চিন্তা আপনাকে তেমন ই ভাবায়। অজানা ভয়, শঙ্কা আর আপনার এক গুচ্ছ সপ্ন নিয়ে বড় করেন আপনার রাজকন্যাকে।  সে রাজকন্যা বড় হলে তাকে অন্য রাজত্বে পাঠিয়ে দিতে হয়। এটাই নিয়ম। কোন এক রাজপুত্র এসে নিয়ে যায় আপনার রাজকন্যা।  মা/বাবা, সেই রাজপুত্র নির্বাচনে প্রথমেই কেন তার আর্থিক অবস্থা দেখেন? কেন দেখেন তার বাবার টাকা আছে কিনা? দেখতে ভালো রাজপুত্র মানুষ ও ভালো এমনটা কেন ভাবেন আপনারা? হ্যা, অবশ্যই বলবেন, চাই যেন আমার রাজকন্যা সুখে থাকে। সমাজে নিজের স্বামীকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।  তবে একটু আমাকে সুখের সংজ্ঞাটা দিবেন কি?   সুখ মানে কি আভিজাত্য। দামী শাড়ি, গয়না, টাকা, পয়সা!!!! যদি তা হয় তবে সেগুলো তে আপনি নিজেই করতে পারেন আর যদি ...

ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই

এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, 35 তম বিসিএস প্রিলি হয় নাই।  35 তম বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা। কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে সান্তনা । ভাইটাও এখন সান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ..... আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে। .......

ব্যাংকের চাকরি ছাড়া আর কোন চাকরি চাকরিই না

এমবিএ শেষ করার পর থেকেই বাসা থেকে প্রায় প্রতিদিন কিছু কথা শুনে শুনে মানসিকভাবে সিক হয়ে যাচ্ছি বেশি। দেশের জায়ান্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে ১৩০০ দিন কাজ করার পর ২ মাস রেস্ট নিলাম , সাথে করে এমবিএ শেষ করলাম এরই সাথে সাথে ফ্রিন্যান্স কাজও করলাম। আর এখন নতুন কোম্পানীতে চাকরি পাবার পর আরো কথা বেশি শুনতে থাকলাম। এর পর সেটাও ছেড়ে আবার আরেকটা গ্রুপ অফ কোম্পানিজে ঢুকলাম , মনে করছি হয়তো এবার কিছু কথা শুনা কমবে , বাট কিয়ের কি ? ৬ মাস যাবার আগেই বাসায় ঘ্যান ঘ্যান! অমুকের পোলা ব্যাংকে ৬০/৭০ হাজার কামায়! আর তুই ? বিয়া করে বউ চালাবি কেমনে ? এখনকার মাইয়ারা চিনে টাকা , ব্লা ব্লা ব্লা. মেইন কথা হইলো এবার ভালো স্যালারী না হলে বউ টিকবে না! শালার ৬ মাস কাজ করেই নিজের স্যালারির ইনক্রিমেন্ট হল ৭০০০ টাকা , এডি চোখে পড়ে না! এমন না যে ব্যাংক এর জন্যে ট্রাই করি নাই , এক সময় ফেড আপ হয়ে গিয়েছি এপ্লাই করতে করতে ইন্টারভিউ রিটেন দিতে দিতে। যারা সেইখানে করে চাকরি তাদের লাইফ তো দেখি , আমার সেটা ভালো লাগে না! টাকার জন্যে লাইফ কেনো নস্ট করবো ? এটাই আমার কথা। ব্যাংকে ভালো চাকরি , ভালো টাকা , সাথে বিয়...