সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

friend লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বন্ধু-৪

জন্মের পর থেকেই আব্বু আম্মু সেই ছায়া দিয়ে বড় করেছেন , একটু বয়স হবার পর থেকে বড় বোনকে পেয়েছি বন্ধু হিসেবে । অনেক কিছুই মনে করতে পারছি না ।   তারপর বড় হতে হতে অনেক যায়গায় যেতে হয়েছে , আব্বুর সরকারি চাকরির সুবাদে আমার স্কুল পরিবর্তন করতে হয়েছে , অনেক যায়গায় নতুন বন্ধু পেয়েছি। অনেক অনেক স্মৃতি । " নোয়াখালি - দাগনভুইয়া - ফেনী - ঢাকা - চট্রগ্রাম " কারো নাম উল্লেখ করবো না। সবাই নিজেকে নিজের যায়গায় চিনে নাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস সবখানেই কিছু খাসদিলের বন্ধু ছিল এবং থাকবেই - চিন্তা করো কে কখন কার বন্ধু হয়ে গিয়েছো। আমিও চিন্তা করি কে কোনখান দিয়ে যেন বন্ধু হয়ে গিয়েছে। আবার মাঝে মাঝে মনে হয় ফেইসবুকের জামানায় বন্ধুত্ব অমলীন । বন্ধুত্বের শেষ নেই , জীবনের শেষ সময় গিয়েও হয়ত অনেক দূরের কোন বন্ধুকে হয়ত পেয়ে যাবো অনেক আপন করে ।

বন্ধু-৩

বন্ধুত্ব নিয়ে আগেরদিন যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকেই আবার শুরু করি। আজকে কিছু নমুনা দিব  বন্ধুত্বের। দেখবেন আপনার সাথেই অনেক কিছু মিলে যাবে। আবার ফেইসবুক ফেক বন্ধুদেরও আজকে খুঁজে পাবেন আশা করি।  আপনার আমার অনেক বন্ধু আছে, কেউ কাছের কেউ কাছে থেকেও দূরের, আবার কেউ দূরের কিন্তু এত কাছের মানুষ যা কল্পনাতেই ভাবা যায়। ফ্রেন্ড মানেই যে সারাক্ষন পাশে থাকা লাগবে কথাটা আমার কাছে দুই পয়সার দাম নাই। ফ্রেন্ড ফ্রেন্ডই। হুম তবে এটা ঠিক একটা খারাপ সময়ে ফ্রেন্ডের সাথে দেখা হলে কথা হলে খারাপ লাগাটা কেটে যায়। এক সময় বন্ধু মানে বুঝতাম না। পরে খেয়াল হল বন্ধু সবাই হয় না। ১০০/১৫০ জনের মাঝে ১/২ জন থেকে যায়। আমি সেটা আগেই বলেছি। আমার এমন কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমার দেখা হয়নি আজ পর্যন্ত। দেখা হবে কিনা সেটাও জানি না।  কিন্তু এমন কোন দিন নাই যে তাদের সাথে ভাবের আদান প্রদান হয়নি। ওই যে একটা কথা বলছিলাম  ফ্রেন্ড মানেই যে সারাক্ষন পাশে থাকা লাগবে সেটা কিন্তু নয়। আবার কিছু কিছু ফ্রেন্ড এর সাথে আমার আজকে পর্যন্ত ১/২ বার দেখা হয়েছে। তারপরও তো ফ্রেন্ডশিপ টিকে আছে, থাকবে।  ...

বন্ধু-২

বন্ধু নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না আপাতত, তাই আরেক দফা নিয়ে বসলাম আজকে। তো বন্ধুদের কে কেমন হয় তার কিছু নমুনা আজকে দিবো, কিন্তু ব্যবহারিক দিক দিয়ে বন্ধুত্বের তুলনা করলে কয়েক হাজারবার চিন্তা করা লাগবে নিজে কি করেছি বন্ধুদের সাথে।  আমি সহজ বাংলায় বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, তাই আমার লিখা সাধারণ। কথা গুলাও সাধারণ হয়ে থাকে। আমার কাছে বন্ধুত্ব অনেক কিছু, এটা কিসের সাথে তুলনা দেয়া যায় জানা নেই আমার।  ইদানিং কিছু কিছু বন্ধুরা দূরে সরে গিয়েছে, আবার নিজেই কারো সাথে দূরত্ব বজায় রেখে নিজে চলছি, কেউ সময়ের কারনে বন্ধুত্ব রক্ষা করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে ঠিকই খোঁজ খবর নেয়, তখন নিজের কাছেই লজ্জা লাগে আমিও তো খবর নেই নাই।   আমার নিজের কথা বললে আমি ইউনিভার্সিটিতে যার সাথে কোনদিন কোন ক্লাস করি নাই, কথা বলি নাই, দূর থেকে দেখতাম, সে একটা সময় আমার কলিগ প্লাস বন্ধু হয়ে যাবে ভাবি নাই, আবার পুরাতন চাকরি ছেঁড়ে নতুন চাকরিতে আসার পর কিছু কলিগ বন্ধু হয়ে যাবে সেটাও ভাবি নাই।  আমার কিছু ট্রাভেলমেট আছে যাদের সাথে আমি নিজে গিয়ে সেইফ ফিল করি, আরাম পাই, মজা পাই। মজায় ম...

বন্ধু

বন্ধু। একটা শব্দ যার মিনিং অনেক বড়। হ্যা বন্ধুদের নিয়ে আজকে ভাবতে বসলাম, ভাবলাম জীবনের তো এত গুলো বছর পার করে দিলাম, কি পেলাম কি দিলাম তাদের? অনেকে ভাববেন বন্ধুত্বে আবার চাওয়া পাওয়া কি? নিস্বার্থ বন্ধুত্ব হবার কথা, কি সব চাওয়া পাওয়া থাকবে এই হালখাতায়? সেটা আমিও ভেবেছি, আমার জীবনে বন্ধু অনেক এসেছে, গিয়েছে, জ্বলে পুড়ে কিছু রয়েও গিয়েছে, কয়েক দিন আগে এক ভাই দেখলাম ফেইসবুকেই লিখলো ২৬/২৭ বছরে এসে নতুন করে কারো সাথে বন্ধুত্ব করা আসলেই টাফ। যেই বয়সটা আমরা পার করছি এখানে কেউ বিয়ে করে সংসার করছে, কেউ কেউ আব্বা আম্মাও হয়ে গিয়েছে, কেউ এখনো পড়ছে, কেউ চাকরি করছে, কেউ প্রমোশান পেয়ে অনেক বড় পোস্টে চলে গিয়েছে, কেউ জুনিয়র রয়ে গিয়েছে, কেউ এখনো বেকার, কেউ বিদেশ যাবার ট্রাই করছে, কেউ করছে ব্যবসা, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, কেউ বা চলে গিয়েছে দুনিয়া ছেঁড়ে। বন্ধুত্ব শুরু হয় জন্মের পর থেকেই মা বাবার সাথে থেকে, তারপর খেলার বয়স থেকে, পাড়ায় খেলার সময় এলাকা থেকে কিছু পাশের বাড়ির বন্ধু বের হয়, স্কুলে গেলে ১০ বছরে অনেক বন্ধু হয়, কলেজে ২ বছরে নতুন কেউ আসে, আবার সেই বন্ধুত্ব পাকা হবার আগেই কলেজ ছাড়া ...