সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রাজকীয় বউ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজকীয় বউ

নিতু আজ লাল রঙের ঢাকায় জামদানি পড়েছে। শাড়ীর আচল আর পারে গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা। পুরো শাড়ীতে একটা রাজকীয় ভাব আছে। বাংলা করে শাড়ী পড়ায় আরো বেশী রাজকীয় লাগছে নিতুকে। গলায় ভারী ডিজাইনের কন্ঠহার,শুধু কন্ঠহার নয় একটা বেশ বড় আর ভারী ডিজাইনের সীতা হারও পড়েছে। কানে ঝুমকো, এক হাতে বেশ মোটা দুটো রুলি বালা, দুই বালার মাঝে গোল্ডেন কালারের ডজন খানেক চিকন চিকন চুড়ি। অন্য হাতে বেশ ভারী ডিজাইনের চুড়। কোমড়ে একটা সোনার বিছা। নিতু এমনিতে মেকআপ,সাজগোজ একেবারেই পছন্দ করে না। কিন্তুু তবুও আজ মুখে বেশ ভারী মেকআপ করেছে। মেট এর লাল লিপস্টিকে আজ নিতুর ঠোট দুটো আরো আকর্ষনীয় লাগছে। চুলগুলো একপাশে কার্ল করেছে, মাঝখানে সিথি সেই সিথিতে ভারী ডিজাইনের টিকলি পড়েছে। চুলের অন্য পাশে জড়িয়েছে বেলীফুলের মালা।শাড়ীর আচল কিছুটা মাথার উপরে ক্লিপ দিয়ে আটকানো। নিতুর মেহেন্দি রাঙা হাতদুটো বেশ লাগছে। সব মিলিয়ে নিতু আজ রাজকীয় বউ। রাজকীয় বউ তো আজ হতেই হতো। নিতুর একমাত্র ননদের বিয়ে আজ। শাশুড়ির কড়া নির্দেশ সুন্দর করে সাজতে হবে। দেখে যেন মনে হয় পুরান ঢাকার খানদানি বউ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের দিক থেকে চোখ ফেরাতে প...